27 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » র‍্যাংকিংয়ের আরও একধাপ এগোল বাংলাদেশ

র‍্যাংকিংয়ের আরও একধাপ এগোল বাংলাদেশ

ক্রিকেট

বিএনএ স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, ওয়ানডেতে পাকিস্তানকে ছাড়িয়ে ছয়ে উঠে এসেছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে রেটিং পয়েন্টে অনেকখানি এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবার লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এতে ওয়ানডে র‍্যাংকিংয়ের এক ধাপ নিচে নেমে গেলো তারা। ৯৩.০৬ রেটিং নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আর ৯২.৫০ রেটিং নিয়ে সাত নম্বরে নেমে গেছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিজেদের রেটিং পয়েন্টও বাড়িয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট এক বেড়ে হয়েছে ১১৭। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২১ আর দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১১৯।

অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার তিন নম্বরে। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ