26.5 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে লিলি কেমিক্যালে আগুন, দগ্ধ ৮

নারায়ণগঞ্জে লিলি কেমিক্যালে আগুন, দগ্ধ ৮


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১১টায় ভূলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। আহতদের রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, কারখানাটি টিনসেড ঘরের। প্রবল ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা আট শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬