33 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে বিক্ষোভকারীদের ‘আবর্জনা ধর্মঘট’

মিয়ানমারে বিক্ষোভকারীদের ‘আবর্জনা ধর্মঘট’


বিএনএ ডেস্ক:সড়কে ময়লার স্তুপ ফেলে রেখে ‘আবর্জনা ধর্মঘট’ পালন করেছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। মঙ্গলবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে এ ধর্মঘট পালিত হয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে দেশটিতে ৫১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে। মঙ্গলবার দুজনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা নতুন পন্থা অবলম্বন করেছে। তারা নগরীর বাসিন্দাদের গৃহস্থালি বর্জ্য সড়কে এনে ফেলার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি পোস্টারে লেখা ছিল, ‘এই আবর্জনা ধর্মঘট জান্তা বিরোধী ধর্মঘট। প্রত্যেকেই যোগ দিতে পারবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, সড়কজুড়ে আবর্জনার স্তুপ গড়ে তুলেছেন বাসিন্দারা।

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’