31 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মতিঝিলে সংঘর্ষ: ৩০ জন কারাগারে

মতিঝিলে সংঘর্ষ: ৩০ জন কারাগারে

মতিঝিলে মোদিবিরোধী সংঘর্ষ: ৩০ জন কারাগারে

 আদালত প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিলে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার ৩০ জনের দুইদিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার(৩০ মার্চ) দুই দিনের রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়।আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালতে তাদের হাজির করা হয়। এসময় মতিঝিল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- মো. জাহিদ, ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, লিমন ফকির, সালাহ উদ্দীন, মো. নাইম, আরিয়ান রিপন, মো. আব্দুর রউফ, আসাদুজ্জামান, আজাহরুল ইসলাম, মোস্তাক আহমেদ, মিজানুর রহমান, সোহেল মৃধা, আজিম, আবদুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল, খায়রুল কবির, ফরিদ, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত, মেহেদী হাসান, ইসমাইল, রেজাউল করিমের, মোন্তাজুল, কাজী মাহমুদ, মাহমুদুল হাসান ও রুহুল আমিন।

উল্লেখ্য,নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে আরও বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন।পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থল থেকে ৩১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটকের পর বিকেলে ছেড়ে দেয় পুলিশ।গ্রেফতার ৩১ জনের বিরুদ্ধে পুলিশবাদী হয়ে মতিঝিল থানায় মামলা করে। বিএনএ নিউজ/এসবি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম