33 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাং বিরোধে কি‌শোর খুন

গ্যাং বিরোধে কি‌শোর খুন

ফেনীতে ছেলের হাতে বাবা খুন

ঢা‌মেক হাসপাতাল প্রতি‌বেদক: রাজধানীর পুরান ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায় আবারো কিশোর গ্যাংয়ের বিরোধে জেরে অনন্ত নামে চৌদ্দ বছরের এক কিশোর নিহত হয়েছেন। নৃশংস এ হত্যাকান্ডটি ঘটেছে সোমবার সবেবরাতের রাত সাড়ে ১১টার দিকে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সাজু জানান, সুত্রাপুর মিল ব্যারাক এলাকার সন্ত্রাসী মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস, আলামিনের সঙ্গে অনন্ত, সাজু সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে গতকাল সবেবরাতের রাত সাড়ে ১১টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে কিশোর গ্যাংয়ের
দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় অনন্ত পেটে একাধিক ছুরিকাঘাতে আহত হয় । পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ওসোহেলকে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। ২ ভাইয়ের মধ্যে অনন্ত ছোট ছিলেন। বাসা মিল ব্যারাকের কাগজীটোলায় থাকতেন। বাবা বাংলাবাজারে দোকানে কাজ করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া ঘটনার নিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে জেরে অনন্ত প্রতিপক্ষে হাতে খুন হয়েছে। তবে এ হত্যাকান্ডের ঘটনায় খুনিদের কেউ গ্রেফতার হয়নি।

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’