23 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন: ছাত্রলীগ নেতার হলে প্রবেশে নিষেধাজ্ঞা

ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন: ছাত্রলীগ নেতার হলে প্রবেশে নিষেধাজ্ঞা

ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন ছাত্রলীগ নেতার হলে প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) হলের ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন, নিয়ম না মেনে ছাত্রতোলা, সম্প্রীতি বিনষ্ট করাসহ আবাসিক ছাত্রদের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘনের অভিযোগে আকিব মাহমুদ হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে চারজনকেও সতর্ক করা হয়।

৩০ জানুয়ারি (মঙ্গলবার) প্রভোস্ট দপ্তরের এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাবিপ্রবি হল প্রশাসনের সহকারী সৌরভ দত্ত ও আহমেদ ইমতিয়াজের যৌথ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রাবিপ্রবি কর্তৃপক্ষের আবাসিক হল/হোস্টেলে সংক্রান্ত বিধানের ৬.৪৩ ধারা অনুযায়ী রাবিপ্রবি আবাসিক ছাত্র হলে ভয়-ভীতি প্রদর্শন বা হুমকি প্রদান, নিয়মবহির্ভূতভাবে হলের আসনে অন্য ছাত্রকে তোলা, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি বিনষ্ট করে আবাসিক ছাত্র দলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় আকিব মাহমুদ হাসানকে ১ হাজার টাকা জরিমানা এবং ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৬ মাসের জন্য আবাসিক ছাত্র হলে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হলো।

নোটিশে আরও হয়, রাবিপ্রবির আবাসিক হল/হোস্টেল সংক্রান্ত বিধানের ৬.১৯ ধারা অনুযায়ী হলের মধ্যে চিৎকার করা, উচ্চ স্বরে গান গাওয়া, উপহাস করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে ছাত্র হলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় চার আবাসিক ছাত্রদের প্রথম পর্যায়ে সতর্ক করা হলো।

সতর্ক পাওয়া চার শিক্ষার্থী হল- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মো. রিয়াদ, পাংশু চাকমা, সিএসই বিভাগের মুহাম্মদ আবীর চৌধুরী ও মো. মহিউদ্দিন মুন্না।

হলে ৬ মাসের নিষিদ্ধ হওয়া আকিব মাহমুদ হাসান
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনও কমিটি গঠিত না হলেও আকিব হাসান রাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। সে একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন।

নিষেধাজ্ঞা পাওয়া শিক্ষার্থী ও সতর্ক পাওয়া ছাত্ররা আদেশ লঙ্ঘন করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা