31 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ


বিএনএ, ঢাকা: আটকের ঘণ্টাখানেক পরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। বিকাল ৩টার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন। তিনি জানান, ‘পুলিশ বলেছে কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় আনা হয়েছিল। এখন আপনারা বাসায় যেতে পারেন।’

এর আগে মঙ্গলবার দুপুর দুইটায় উত্তরা ১২ নং কবরস্থানের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করলে মিছিল থেকে মঈন খানকে আটক করা হয়।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী