20 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আরসা কমান্ডার সহ আটক ৫ 

কক্সবাজারে আরসা কমান্ডার সহ আটক ৫ 


বিএনএ, কক্সবাজার : এপিবিএন ওও র্যাব যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মি (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে। শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ রফিক (২১), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানান র‌্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী (আইন ও গণমাধ্যম )।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বাজারে আরসার আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় এপিবিএন ও র‍্যাবের দল। এসময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া আরসা দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি বলে জানান র‌্যাব।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা