28 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদফতর

বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদফতর

বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদফতর

বিএনএ ঢাকা: সারা‌দে‌শে প্রায় দেড় মাস ধরে মহামারি করোনার বুস্টার ডোজ দেয়া চল‌ছে। প্রথ‌মে ষাটোর্ধ নাগরিক ও সম্মুখসারির কর্মীদের এই ডো‌জের আওতায় আনা হয়েছিল। পরবর্তীতে বয়স ক‌মি‌য়ে ৫০ বছর করা হয়। তবে রোববার (৩০ জানুয়া‌রি) বুস্টার ডোজ প্রাপ্তদের বয়স ন্যূনতম ৪০ বছর করা হয়েছে।

এক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পরে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

যারা দ্বিতীয় ডোজ নেয়ার পর বুস্টার ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের কাছে এসএমএস গেছে, তারা যদি করোনা আক্রান্ত হওয়ার কারণে নিতে না পারেন; তাহলে শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।

এছাড়া, যারা যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেখান থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেয়া হবে। বুস্টার ডোজ নেয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে বলে জানান ডা. নাজমুল ইসলাম।

বিএনএনিউজ/আরকেসি

এই নিউজটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া বাটনে ক্লিক করুন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি