26 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মমেক হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু

মমেক হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু

মমেকে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৩ জনের

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে দুজন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

মুন আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্টিজেন টেস্টে ৩৯০টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.০৭ শতাংশ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ