29 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নিপুণের পরাজয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

নিপুণের পরাজয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস

বিনোদন ডেস্ক: সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল মানতে না পেরে ভোট পুনর্গণনার আপিল করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড বরাবর লিখিত আবেদন জমা দেন নিপুণ। কিন্তু আপিলে ভোট গণনায়ও জয় পেলেন না নিপুণ। জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগও জয়ী ঘোষণা করেছে।

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ভোটে কারচুপির আশঙ্কাই সত্যি হয়েছে। ২৬টা ভোট বাতিল হয়েছে যার মধ্যে ১৬টা ভোটই নিপুণের। এই ভোটগুলো কেন বাতিল হলো তা আমাদের জানানো হয়নি। নিপুণ জায়েদের সঙ্গে হেরেছে মাত্র ১৩ ভোটে। ঐ ১৬টা ভোট বাতিল না হলে নিপুণই হতেন সাধারণ সম্পাদক।’

শনিবার (২৯ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার কাছে নির্বাচন পাতানো খেলা মনে হয়েছে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের ১৭ সংগঠনই এফডিসি ঢুকতে পারেনি। গুণী পরিচালকরাও এফডিসির গেটে এসে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তাতেও একটা পক্ষের মন গলেনি। আমি এই সব নোংরামি পছন্দ করি না কখনো।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল