28 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবলীগ নেতা লোকমান হাকিম চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে কদলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩০ জানুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. আবদুল হক।

গ্রেফতারকৃতরা হলেন— কদলপুর ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির খায়রুল বশার চৌধুরী ছেলে ও কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী (৩৪), পাহাড়তলী ইউনিয়নের মহামনি গ্রামের নিতাই মাস্টার বাড়ির বাবু দের ছেলে জয়ন্ত দে (২৬) ও কদলপুর ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির নুর মোহাম্মদ তোতা মিয়ার ছেলে মো. রাজু (৩৬)।

র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. আবদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি রিভলবার, ১০২টি এয়ারগানের গুলি, পাঁচটি তাজা কার্তুজ, তিন রাউন্ড পুরাতন কার্তুজ, তিনটি দা, একটি কিরিচ, একটি ছুরি ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে গ্রেপ্তারের পর রাউজান থানায় হস্তান্তর করায় হয়।

গ্রেপ্তারকৃতদের আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!