23 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মমতাজের নতুন দুই গান

মমতাজের নতুন দুই গান

মমতাজ

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় গীতিকার হাসান মতিউর রহমান। তার লেখা বহু গান কালজয়ী হয়ে আছে। ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’খ্যাত এই গীতিকারের অনেক গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজও।

এ জুটি আবারো হাজির শ্রোতাদের জন্য নতুন দুটি গান নিয়ে। গান দুটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
তিনি নিশ্চিত করলেন, গেল ২৬ জানুয়ারি রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুইটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গীতিকার হাসান মতিউর রহমান তার নতুন গান সম্পর্কে বলেন, ‘মমতাজ প্রিয় গায়িকাদের একজন। অনেকদিন পর ওর জন্য দুটি গান লেখা হলো। একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দুটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।’ গানের ভিডিওতে দেখা যাবে গায়িকা মমতাজকেই। গান দুটি সাউন্ডটেক ও ধ্রæব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।

প্রসঙ্গত, ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানটির সংগীতে পরিচালক ছিলেন মুশফিক লিটু।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী