23 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, জামালপুর: জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।পৌর শহরের ছুনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোসল করতে নেমে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া তিনজন হলেন আমজাদ মিয়ার ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রুশমান (১৭) ও ফরিদের ছেলে আফিফ (১৫)। তারা তিনজনই শহরের একই ছুনকান্দা এলাকার বাসিন্দা এবং স্কুলছাত্র।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই তিনজন মামাতো ও ফুপাতো ভাইদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল শেষ করে তীরে উঠে আসে। কিন্তু তিনজন ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দেড়ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তিনজনের মরদেহ  উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা