23 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ‌’আমিও হয়তো শহীদ হয়ে যাব, তবে ফিলিস্তিনকে একা ছেড়ে দেবেন না’

‌’আমিও হয়তো শহীদ হয়ে যাব, তবে ফিলিস্তিনকে একা ছেড়ে দেবেন না’


বিএনএ,ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ খামেনীয়ের উদ্দেশে ভিডিও বার্তা পাঠিয়েছেন গাজার এক নারী সাংবাদিক।  ইরানের বিভিন্ন প্রান্ত থেকে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে আসা নারীদের সমাবেশে  বুধবার এই ভিডিও বার্তা প্রচার করা হয়।

ইসরা আল বুহাইসি নামের এই ফিলিস্তিনি সাংবাদিক বলেন, সব মুসলিম সরকার যদি ইরানের মতো ফিলিস্তিনিদের সাহায্য করত তাহলে ফিলিস্তিনি ভূমি এতদিনে ইসরাইলি দখল মুক্ত হয়ে যেত।

ইসরা আল বুহাইসি ভিডিও বার্তার একাংশে আরও বলেন, ‘আমি বেঁচে থাকব কিনা তা জানি না। হয়তো আল্লাহ আমার জন্য শাহাদাৎ লিখে রেখেছেন। কিন্তু আমার দাবি হলো, গাজা তথা ফিলিস্তিনের জনগণকে একা ফেলে দেবেন না। জেনে রাখুন আল্লাহ আমাদের সঙ্গে আছেন’।

ইসরা আল বুহাইসি বর্তমানে ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম এর রিপোর্টার হিসেবে কাজ করছেন।

এই ফিলিস্তিনি রিপোর্টার গাজার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আরবিতে বলেন, ‘আপনারা ইরানি জাতি হলেন একমাত্র জাতি যারা ফিলিস্তিন ও মসজিদুল আকসা ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে কঠোরতম নিষেধাজ্ঞা ও চাপের মুখে পড়েছেন’।

বিএনএ/ ওজি

তথ্যসূত্র: পার্সটুডে

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা