26 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

নিউইয়র্কে বিক্ষোভ

বিশ্ব ডেস্ক: দক্ষিণ গাজার কুয়েতি হাসপাতালের কাছে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার(২৯ডিসেম্বর) ভোরে এ হামলা হয়। অন্যদিকে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেছে কয়েক হাজার ফিলিস্তিনি ও অন্যান্য দেশের নাগরিকরা।

রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস বলেছেন, “এই উপহাস, এই গণহত্যা বন্ধ করুন।”

আল জাজিরার খবরে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ২১ হাজার ৩২০ জন নিহত এবং ৫৫হাজার ৬০৩ জন আহত হয়েছে।

গাজায় শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় নিউইয়র্ক শহরের বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুদের  ডামি মৃত দেহের বান্ডিল বহন করে।

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী