30 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীর মৃত্যুর পর উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন স্ত্রী

স্বামীর মৃত্যুর পর উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন স্ত্রী

স্বামীর মৃত্যুর পর উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন স্ত্রী

বিএনএ, ময়মনসিংহ :  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৫ নম্বর দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ফরিদা ইয়াছমিন নিশি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দেওখোলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৫ নম্বর দেওখোলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোছা. ফরিদা ইয়াছমিন নিশি নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৩ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী মো. জয়নাল আবেদিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৭৯ পেয়েছেন।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনব্যাপী দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৯টি ভোট কেন্দ্রের ৬০ টি বুথে ভোট গ্রহণ করা হয়। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৯ জন।

তিনি আরও বলেন, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। পরে দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষণা দেন। ওই উপ-নির্বাচনে তাজুল ইসলাম বাবলুর স্ত্রী ফরিদা ইয়াছমিন নিশি নৌকা প্রতিক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে নৃশংস হামলা, নিহত ৩২ আজ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান