33.1 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজে অগ্নিকাণ্ড

রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজে অগ্নিকাণ্ড

রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজে অগ্নিকাণ্ড

বিএনএ, ঢাকা: রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার