18 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিমকোর্টের ফৌজদারি বিবিধ মামলার ৮৭৭৪০টি নথি নষ্ট করা হবে

সুপ্রিমকোর্টের ফৌজদারি বিবিধ মামলার ৮৭৭৪০টি নথি নষ্ট করা হবে

আদালত কার্যক্রমের নতুন সময় সূচি নির্ধারণ

বিএনএ, ঢাকা : ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন সাড়ে ৮৭৭৪০টি ফৌজদারি বিবিধ মামলার নথি নষ্ট করবে সুপ্রিমকোর্ট প্রশাসন।

গত ২২ ডিসেম্বর নথিগুলো নষ্টের বিষয়ে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-১) নাসরিন সুলতানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রুলস অনুসারে এসব নথি নষ্ট করা হবে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে নথির বিষয়ে কেউ যোগাযোগ করলে তা নষ্ট করা হবে না। এরই মধ্যে এসব নথির তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা