23 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

জর্ডান

বিএনএ বিশ্ব ডেস্ক: জর্ডানের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সংবিধান সংশোধনকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এমপিরা। মূলতবি রাখা হয় পার্লামেন্ট। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশটির সংবিধান সংশোধনকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্টে যা পরবর্তীতে রূপ নেয় হাতাহাতিতে।

আল জাজিরা জানায়, সংবিধানে নারীর সমান অধিকারসহ বেশ কয়েকটি বিষয় পরিবর্তন নিয়ে নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে হট্টগোল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় বের হয়ে যান স্পিকার। বন্ধ করা হয় এদিনের পার্লামেন্ট অধিবেশন। ১৯৫২ সালে দেশটির সংবিধান রচিত হয়। এরপর অন্তত ২৯ বার এটার সংশোধন করা হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা