18 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুক লাইভে এসে প্রাণ দিলেন প্রেমিক

ফেসবুক লাইভে এসে প্রাণ দিলেন প্রেমিক


বিএনএ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে কথা বলার এক পর্যায়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে মারুফ আহম্মেদ মিশাল (২০) নামে এক যুবক।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে পুলিশ নিহত মিশালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের মহিউ‌দ্দিন বেপারির ছেলে মিশাল বেপারী। বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মিশাল।

নিহতের আত্মীয়রা জানান, মিশাল তার এক আত্মীয়ের সঙ্গে প্রেম করছিলেন। প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে সম্প্রতি জানাজানি হয়। এ নিয়ে মিশালের সাথে তার প্রেমিকার পরিবারের সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। এই ঘটনা থেকেই মিশাল আত্মহত্যা করেছে বলে জানান মিশালের ওই আত্মীয়।

টঙ্গীবাড়ি থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা