27.5 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জুয়েলারি সমিতির নেতৃত্বে আনভীর-দিলীপ কুমার

জুয়েলারি সমিতির নেতৃত্বে আনভীর-দিলীপ কুমার


বিএনএ, ঢাকা : বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক হয়েছেন দিলিপ কুমার আগরওয়ালা।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের বাজুস কার্যালয়ে সংগঠনটির ৩৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দিলিপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

গত ২৭ নভেম্বর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ছিলেন রিহ্যাব সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক আমগীর শামসুল আলামিন (কাজল)। তিনি এ ফলাফল ঘোষণা করেন। বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হোসেন এ জাকির ও ইকবাল হোসেন চৌধুরী।

নতুন কমিটির সহ-সভাপতিরা হলেন : গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, এম এ হান্নান আজাদ, বাদল চন্দ্র রায়, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, আনিসুর রহমান এবং কাজী নাজনীন ইসলাম।

সহ-সম্পাদকরা হলেন : মাসুদুর রহমান, সমিত ঘোষ (অপু), বিধান মালাকার, জয়নাল আবেদীন খোকন, লিটন হওলাদার, নারায়ণ চন্দ্র দে, তাজুল ইসলাম (লাভলু), এনামুল হক ভুইয়া লিটন এবং মুক্তা ঘোষ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে উত্তম বণিক।

নির্বাচিত সদস্যরা হলেন : ডা. দিলীপ কুমার রায়, এনামুল হক খান দোলন, মোহাম্মদ বাবুল মিয়া, ইমরান চৌধুরী, পবিত্র চন্দ্র ঘোষ, রিপনুল হাসান, মজিবুর রহমান খান, বাবলু দত্ত, শহিদুল ইসলাম (এম.ডি.), জয়দেব সাহা, ইকবাল উদ্দিন, কার্তিক কর্মকার, উত্তম ঘোষ, ফেরদৌস আলম শাহীন, কাজী নাজনীন হোসেন জারা এবং আসলাম খান।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?