25 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ২ মৃত্যু ,শনাক্ত ২২৭

করোনায় আরও ২ মৃত্যু ,শনাক্ত ২২৭

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২ জনই পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮০ জনে। সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৪৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ১০০টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮০ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জনে।

২৪ ঘণ্টায় মৃত ২ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১ জন এবং ৭০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। তারা ২ জনই ঢাকা বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আজ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৮০ জন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন