23 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা

সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা


বিএনএ, বিশ্বডেস্ক: দক্ষিণ-পশ্চিম সুদান অঞ্চলের দারফুরে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১৩ জন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) দারফুরের একটি ব্যস্ত বাজারে।

মূলত এই হামলায় একটি ব্যস্ত বাজারকে লক্ষ্যবস্তু করা হয়, যেখানে সাধারণ বিক্রেতাদের পাশাপাশি প্যারা মিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার দিন সন্ধ্যায় সেখানে বিপুলসংখ্যক আরএসএফ সদস্য জড়ো হয়েছিলেন। রাত ৮টার দিকে একটি ড্রোন আঘাত হানলে বহু আরএসএফ সদস্য এবং খাবার বিক্রেতা বেসামরিক নারী ও শিশু এতে প্রাণ হারান।

মেডিসিন্স স্যান ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানায়, তাদের সহায়তাপুষ্ট হাসপাতালে ৩৬টি মরদেহ আনা হয়, যার মধ্যে ২১ জন বেসামরিক পোশাক পরা ছিলেন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি আহত সেখানে চিকিৎসা নেন। বাজারকে লক্ষ্যবস্তু করার এই ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে এমএসএফ তাদের বিবৃতিতে উল্লেখ করে, ‘বাজার, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো কোনো লক্ষ্যবস্তু নয়। সংঘাতের সমস্ত পক্ষকে অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে।’

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ