28 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - মে ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ানবাজার-আগারগাঁও চলাচল বন্ধ

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ানবাজার-আগারগাঁও চলাচল বন্ধ

মেট্রোরেল শুক্রবার যে সময়ে চলবে

বিএনএ, ঢাকা : কারিগরি ত্রুটির কারণে কারওয়ানবাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ আছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রো রেল এমআরটি-৬-এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি।

তিনি বলেন, ‘বিজয় সরণি-ফার্মগেট সেকশনে একটা ঝাঁকুনি হওয়ায় মেট্রো রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল রাত ৯টা ১০ মিনিটে সেখানে একটা ঝাঁকুনি হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাতে বৃষ্টি হওয়ায় বাসে প্রচুর ভিড় থাকায় দুর্ভোগের মাত্রা অনেকটাই অসহনীয় পর্যায়ে পৌঁছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ