25 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মানিকছড়িতে কিশোরী ধর্ষণ, আটক ৩

মানিকছড়িতে কিশোরী ধর্ষণ, আটক ৩


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  রোববার (২৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুক্তাধর  প্রেসব্রিফিং এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় নিজ বাড়িতে পায়ে হেঁটে যাওয়ার পথে দুপুর ২টার দিকে ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করলেও ভুক্তভোগী আসামিদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি।

মামলা দায়ের পর পুলিশ সুপারের নেতৃত্বে চৌকস আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় ঘটনার আগে পরে যাওয়া মোটর সাইকেল চালক, যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একই এলাকার মো. শাহ আলী (২০) , মিজানুর রহমান (২২) ও মো. হোসেন আলীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন ধর্ষণ ও অপর দুইজন ধর্ষণে সহায়তার দায় স্বীকার করে এবং ঘটনার সময় নিয়ে যাওয়া ভুক্তভোগীর মোবাইল ফোন তাদের ফেলে দেয়া স্থান থেকে আজ উদ্ধার করা হয়। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/আনোয়ার, এমএফ /এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা