23 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতার মৃত্যু

টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতার মৃত্যু

টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতার মৃত্যু

বিএনএ,ঢাকা : বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য রফিক ভূইয়া মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম।রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে  রিকশায় জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পুলিশের টিয়ার গ্যাসের আঘাতে রিকশা উল্টে ছিটকে পড়েন রফিক ভূইয়া। পরে তাকে আহত অবস্থায় বারডেম হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন এবং নিয়মিত প্রেস ক্লাবে আসতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।

বিএনএ নিউজ/ ওজি/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা