27 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, হাতবোমা নিক্ষেপ

বগুড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, হাতবোমা নিক্ষেপ

বগুড়া

বিএনএ ডেস্ক: বগুড়ায় হরতাল সমর্থনে সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের গালাপট্টি সড়কে এই সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষই হাতবোমা নিক্ষেপ করে। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল আহত হয়েছেন। এছাড়াও উভয় পক্ষের বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিএনপির-জামায়াত ও সমমনা দলের ডাকা হরতালের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরের সাতমাথায় শান্তি সমাবেশের আয়োজন করে। একই সময় হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ মিছিল নিয়ে গালাপট্টি সড়কে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী