20 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে হরতালে গণপরিবহন সংকট, ভোগান্তি

রাজধানীতে হরতালে গণপরিবহন সংকট, ভোগান্তি

হরতাল

সরকার পতনের একদফা দাবি আদায়ে রাজধানীসহ সারাদেশে হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা বেশ কয়েকটি দল।

রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা চলবে এই হরতাল। এদিন সকাল থেকে রাজধানীতে সংকট দেখা দিয়েছে গণপরিবহনের। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।

রোববার রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যক্তিগত গাড়ি চোখে পড়লেও খুব একটা দেখা যায়নি গণপরিবহন। বেশকিছু সময় পরপর বাস এলেও যাত্রীদের উঠতে হচ্ছে গাদাগাদি করে।

এদিকে গণপরিবহন সংকটে পড়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন মোটরসাইকেলে চড়ে। অনেকে আবার সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় ভর করে ছুটছেন কর্মস্থলে।

তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গণপরিবহনের সংখ্যা। এতে কমে আসবে যাত্রীদের ভোগান্তি।

অন্যদিকে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সকাল ৭টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বিভিন্ন স্পটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা