27 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীর গাল কেটে দিল বখাটে

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীর গাল কেটে দিল বখাটে

ময়মনসিংহ

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে এক কলেজ ছাত্রীর গাল কেটে দিয়েছে জাহিদ হোসেন (১৮) নামে এক বখাটে। জাহিদ হোসেন গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় এই ঘটনা ঘটে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র চানায়, র্দীঘদিন যাবত কলেজ এই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল বখাটে জাহিদ। এতে কলেজ ছাত্রী রাজী না হওয়ায় ঘটনার দিন সকালে কলেজ গেইটে অবস্থান নেয় বখাটে জাহিদ ও তার সহযোগীরা।

এসময় ওই ছাত্রী কলেজ গেইটে আসলে তার পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেয় জাহিদ। কিন্ত তাতে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখ ও গালের বেশ কয়েকটি স্থান কেটে দেয় ওই বখাটে। এই পর ঘটনার পর হট্টগোল সৃষ্টি হলে পালিয়ে যায় বখাটে জাহিদ। পরে কলেজ ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্থাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি মো. ফারুক হোসেন বলেন, এখনো এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

বিএনএ/ হামিমুর রহমান , ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ