28 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় পার্টিকে ক্রীতদাস বানাতে চায় আওয়ামী লীগ: জিএম কাদের

জাতীয় পার্টিকে ক্রীতদাস বানাতে চায় আওয়ামী লীগ: জিএম কাদের

জাতীয় পার্টিকে ক্রীতদাস বানাতে চায় আওয়ামী লীগ: জিএম কাদের

বিএনএ ডেস্ক: জাতীয় পার্টি ২০০৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো। এরপর থেকে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে না। বন্ধু হিসেবে তাদের কাছে গিয়েছিলাম, তারা বন্ধু হিসেবে আমাদের গ্রহণ করেছিল। কিন্তু তারা সর্বপ্রথম জাতীয় পার্টিকে বানালো অঙ্গসংগঠন, এরপর বানালো চাকর। এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ক্রীতদাস বানাতে চায়। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কী করবে না করবে সব কিছু আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে চায়। জাতীয় পার্টি কারও নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চায় না। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চায় জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারি দলের নেতারা গত অর্থবছরের মাত্র একবছরে সুইজারল্যান্ডে চার লাখ কোটি টাকা পাচার করছে। আগামী বছর আসতে আসতে মেগা প্রকল্পে বিদেশ থেকে যে ঋণ নেয়া হয়েছে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। এই কারণেই আর কোনও রিজার্ভ থাকবে না।

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে আসতে থাকেন। বেলা ১১টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সম্মেলনে জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন জি এম কাদের।

বিএনএ/এ 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু