18 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ‘সেকেন্ড হোম’ ভিসায় থাকা যাবে ১০ বছর

ইন্দোনেশিয়ায় ‘সেকেন্ড হোম’ ভিসায় থাকা যাবে ১০ বছর

ইন্দোনেশিয়ায় ‘সেকেন্ড হোম’ ভিসায় থাকা যাবে ১০ বছর

বিএনএ ডেস্ক: সর্বোচ্চ ১০ বছর থাকতে বিদেশিদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে ইন্দোনেশিয়ার অভিবাসন মন্ত্রণালয়।

বুধবার (২৬ অক্টোবর) ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত অভিবাসন মহাপরিচালক উইদোদো একাতজাহজানা গণমাধ্যমে জানান, ‘জি২০ সম্মেলনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে “সেকেন্ড হোম” ভিসা চালু করেছেন তারা। পর্যটনসমৃদ্ধ বালি ও অন্যান্য এলাকায় বিদেশিদের আরও আকৃষ্ট করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি।

অভিবাসন মন্ত্রণালয় জানায়, এই দীর্ঘমেয়াদী ভিসা বিদেশি ও সাবেক ইন্দোনেশীয় নাগরিকদের (যারা পরে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন) জন্য করা হয়েছে। যেন তারা দেশটির অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

এই ভিসার জন্য আবেদনকারীদের অন্তত ২০০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া (১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার) ব্যাংকে জমা রাখার প্রমাণ দেখাতে হবে। আগ্রহীদের পাসপোর্টে আবেদনপত্র জমা দেয়ার দিন থেকে অন্তত ৩ বছরের মেয়াদ থাকতে হবে।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার (বিপিএস) তথ্য অনুসারে, করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৭ লাখ ৩০ হাজার বিদেশি ইন্দোনেশিয়া ভ্রমণ করেছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২ হাজার শতাংশেরও বেশি বেড়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা