বিএনএ, ঢাকা: সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতসহ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত দুই সংসদ সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিএনএ/ ওজি
![]()

