25.8 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বিএনএ, সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ অভিযান পরিচালনা করে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?