27.3 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ১০ দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ১০ দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিএনএ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা একাডেমিক ক্লাস শেষে একটি দীর্ঘ ছুটির নোটিশ দেখে আনন্দে মাতোয়ারা। বাড়ি যাওয়ার জন‍্য বিশ্ববিদ্যালয়ের দূরপাল্লার বাসে উপচে পড়ছে শিক্ষার্থীদের ভীড় ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ‍্য নিশ্চিত করা হয়। বন্ধের মধ‍্যে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদে-মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর ১০ দিনের ছুটির উল্লেখ করা হয়। ০২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস বন্ধ থাকবে এবং ৫ অক্টোবর বুধবার ৯ অক্টোবর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সেবাসমূহ যেমন বিদ‍্যুৎ, পানি, ইন্টারনেট, গ‍্যাস, টেলিফোন, নিরাপত্তা ও ক‍্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালু থাকবে।

বিএনএনিউজ/এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ