32 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » প্লট দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্লট দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাকে স্থানীয় ইউপি মেম্বার সানাউল্লাহ’র বিরুদ্ধে বাজারে প্লট দেওয়ার প্রলোভনে ২১৬ জনের কাছ থেকে ২ কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগিরা।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাবুল মিয়া ও সফিকুল ইসলাম। এছাড়া প্লট কিনে প্রতারিত হওয়া মোক্তার আলী মুসুল্লি ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন এমন অভিযোগ করে বলেন, সানাউল্লাহ টাকা আদায় করে নিলেও তা বাজার ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করেছে। প্লট বুঝিয়ে না দিয়ে উল্টো হুমকি-ধমকি দিচ্ছে। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

সাংবাদিক সম্মেলনে আনোয়ার হোসেন অভিযোগ করেন, তার পিতা হারিছ মিয়া ২০১৮ সালে এলাকার উন্নয়নে দুই একর জায়গা বাজার ফান্ডকে দান করেন। যার দলিল নং ২৮৪/১৮। জায়গাটি রেজিস্ট্রির পর থেকে ২ নং হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সানাউল্লাহ এলাকার সহজ-সরল মানুষকে প্লট দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে ২১৬ জনের কাছ থেকে দুই কোটি ১৬ লাখ টাকা করে। কিন্তু এ পর্যন্ত কাউকে প্লট বুঝিয়ে দেয়নি এবং আদায়কৃত অর্থ বাজার ফান্ডেও জমা দেয়নি। বরং এখন প্লট রেজিস্ট্রি করে কবুলিয়ত করে দেওয়ার কথা বলে লিগ্যাল নোটিশ দিয়ে জনপ্রতি আরো ২০ হাজার টাকা করে দাবি করছে। তিনি দুর্নীতিবাজ ইউপি সদস্য সানাউল্লাহ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সানাউল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার