23 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রকে মারধর

সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রকে মারধর

সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রকে মারধর

বিএনএ, ঢাকা: রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকায় সম্রাট নামে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সোমবার (২৯ আগস্ট) দুপুরের দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা নিতে দেখা যায়।

সম্রাটের সঙ্গে হাসপাতালে আসা কয়েকজন যুবক জানান, গতকাল রোববারের কোনো এক ঘটনাকে কেন্দ্র করে সিটি কলেজের ছাত্ররা সোমবার সাইন্স ল্যাবরেটরি এলাকায় আড়ং শোরুমের সামনে সম্রাটকে মারধর করে। এতে রক্তাক্ত জখম হয় তিনি। সম্রাট প্রাথমিক চিকিৎসা নেয় হাসপাতাল থেকে। জানা গেছে, সে ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

এদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, সিটি কলেজের কিছু ছাত্র সম্রাট নামে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করেছে। সে সামান্য আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে আছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা