29 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » লেবু পাতার এত গুণ!

লেবু পাতার এত গুণ!

লেবু পাতা

লাইফস্টাইল ডেস্ক: লেবুর পুষ্টিগুণ সবার জানা। ভিটামিন সি এর আদর্শ উৎস এটি। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি। তবে কেবল লেবু নয়, এর পাতারও রয়েছে অনেক গুণ। লেবুর পাতাতে বেশ সুন্দর ঘ্রাণ থাকে। অনেকে তরকারিতে সুগন্ধি হিসেবে এই পাতা ব্যবহার করেন। এছাড়াও এর আরও ব্যবহার রয়েছে। চলুন লেবুর পাতার কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিই।

বমি বমি ভাব দূর করে

চলন্ত গাড়িতে চড়লেই অনেকের বমি পায় কিংবা বমি বমি ভাব হয়। এক্ষেত্রে লেবু পাতা ব্যবহার করতে পারেন। কয়েকটি পাতা হাত নিয়ে গন্ধ শুঁকুন। বমি ভাব দূর হবে।

ওজন কমায়

সকালে খালি পেটে লেবু পাতার রস পান করুন। এতে ওজন কমবে। তবে খুবই অল্প পরিমাণে এই রস পান করতে হবে। বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে।

দাঁত পরিষ্কার রাখে

দাঁত হলদে হয়ে গেছে? লেবু পাতার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে দাঁত মাজুন। দাঁত ঝকঝকে হয়ে যাবে।

কৃমির সমস্যা দূর করে

কৃমির সমস্যায় থাকলে লেবু পাতার রস খেতে পারেন। ১০ গ্রাম রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে পান করুন। কৃমির সমস্যা কমবে।

মাথাব্যথা কমায়

অনেকেরই রোদে বের হলে মাথাব্যথা সমস্যা দেখা দেয়। এমনটা হলে রাতে অল্প পরিমাণ লেবু পাতার রস কপালে মাখতে পারেন। মাথাব্যথা কমবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী