20 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেনজেমার শেষের ডাবলে জয় রিয়ালের

বেনজেমার শেষের ডাবলে জয় রিয়ালের

বেনজেমা

স্পোর্টস ডেস্ক: এসপানিওলের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্য সেভিয়ার করিম বেনজেমা শেষ দিকে দারুণ দুই গোল করে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন।

ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। তাকে গোল করান তরুণ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি। প্রথমার্ধেই ওই গোল শোধ করে দেয় এসপানিওল। ৪৩ মিনিটে গোল করেন স্বাগতিক দলটির জোসেলু।

দ্বিতীয়ার্ধে দারুণ রক্ষণ সামলে রিয়াল মাদ্রিদকে আটকে রাখে এসপানিওল। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে করিম বেনজেমা শূন্যে লাফান। তার গোলে সহায়তা দেন বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রদ্রিগো গোয়েস।

যোগ করা সময়ে রঙ ছড়ায় ম্যাচ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এসপানিওল ফুটবলার। সুযোগ নিয়ে যোগ করা সময়ের দশম মিনিটে দ্বিতীয় গোল করেন ফ্রান্সম্যান বেনজেমা। উয়েফার বর্ষসেরা ফুটবলারের তকমা জেতার পরের ম্যাচেই তিনি করলেন জোড়া গোল। লেভানডস্কির পাল্টাও দিলেন জোড়া গোলে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা