24 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি

মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি

rain

বিএনএ ডেস্ক: শ্রাবণের মাঝামাঝি এসে বৃষ্টি কমে গেছে। গত শনিবার থেকে দেশের অন্তত ১৬ জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। আজও বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তাপপ্রবাহের পাশাপাশি দেশের তিন বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্র বলছে- মঙ্গলবার (৩০ জুলাই) থেকে আবার দেশের বড় একটা অংশে বৃষ্টি হতে পারে।

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। পরে আবার তা কমে আসে। এর মধ্যে গত শনিবার দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। রোববারও তা ছিল।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে গেছে। সোমবার বৃষ্টি কম হতে পারে। আর বৃষ্টি কমে যাওয়ায় শুরু হয়েছে তাপপ্রবাহ।

তিনি বলেন, মঙ্গলবার থেকে দেশের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। দুই থেকে তিন দিন এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে