25 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » জরুরি সভায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ

জরুরি সভায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ


বিএনএ, ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে জরুরি সভায় বসছে আওয়ামী লীগ।ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির জ্যেষ্ঠ নেতারা।

শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সভা শুরু হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, শনিবার বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

সভায় আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ