31 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

বাস

বিএনএ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শনিবার বেলা ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা জাতীয় মহাসড়কের মেছাঘনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মাগুরা জেলার বাসিন্দা বেবি বেগম। নিহত অন্যব্যক্তি প্রাইভেটকারের চালক ছিলেন। তার পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া।

তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিপরীতমুখি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত