25 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » অবস্থান কর্মসূচি নয়, পাহাড়ায় থাকবে আ.লীগ

অবস্থান কর্মসূচি নয়, পাহাড়ায় থাকবে আ.লীগ

আওয়ামী লীগ

বিএনএ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীতে সতর্ক প্রহরা থাকবে সরকার সমর্থক নেতাকর্মীদের।

শুক্রবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।

এর আগে শুক্রবার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানায় বিএনপি। এরপরই পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর সব প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় আওয়ামী লীগ ও তার দুই সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ