28 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শ্রমিক ছাঁটাই এবং কারখানা লে-অফ করবেন না -শ্রম প্রতিমন্ত্রীর অনুরোধ

শ্রমিক ছাঁটাই এবং কারখানা লে-অফ করবেন না -শ্রম প্রতিমন্ত্রীর অনুরোধ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

বিএনএ, ঢাকা :  করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। এই বিধি-নিষেধের আওতায় সকল প্রকার কল-কারখানা বন্ধ রয়েছে। এই দুর্যোগ মুহূর্তে কোন শ্রমিক ছাঁটাই এবং কোন প্রকার শিল্প-কলকারখানা লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

 

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার(২৯জুলাই) এক বিবৃতিতে আরএমজি এবং নন আরএমজিসহ সকল প্রকার শিল্প এবং কল-কারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানান।

 

করোনা মহামারি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য দুর্যোগ উল্লেখ করে প্রতিমন্ত্রী দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসাথে এই দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

 

বিএনএ বাংলানিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!