বিএনএ, বিশ্বডেস্ক: কানাডা প্রথম বিশ্বকাপ খেলে ১৯৮৬ সালে । এর ৩৬ বছর পর দ্বিতীয়বারের মতো কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পায় দলটি। তবে একবারও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি । ২০২৬ বিশ্বকাপে তৃতীয়বারের মতো অংশ নিয়ে এবার সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা। গ্রুপ পর্ব পার করে রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লো কানাডা।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা। একের পর এক সুযোগ তৈরি করলেও লক্ষ্য ভেদ করতে পারছিল না। আফ্রিকার গোলরক্ষক উইলিয়াম যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। দুর্দান্ত নৈপুণ্যে বারবার রক্ষা করেন দলকে। ফলে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।
অতিরিক্ত সময়ে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৯২ মিনিটে মিডফিল্ডার ইউস্তাকিওর অসাধারণ গোলে ম্যাচের জয়সূচক ব্যবধান গড়ে কানাডা। তার একমাত্র গোলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরা সাফল্য অর্জন করল কানাডা এবং দেশের ফুটবল ইতিহাসে যোগ করল নতুন এক মাত্রা।
বিএনএ/শাম্মী
![]()

