20 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি

‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি


বিএনএ, ঢাকা: ‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। রোববার (২৯ জুন) বেলা ১১টায় বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

শহিদ আবু সাঈদের শাহাদাৎ দিবস ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহিদ দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। এতে আবু সাঈদসহ অন্যান্য শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে ।

মাসব্যাপী কর্মসূচিতে আগামী ১ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত  এবং ৩০ জুলাই সারা দেশে পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এই সময়ে মধ্যে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজ খবর নেবেন। এরপর ঢাকায় ফিরবেন তারা।

এছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালনের ঘোষণা দিয়েছে দলটি। নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।’

স্বৈরাচারের মুক্তির দিনে ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা