25 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের আগের দুই দিনে ঢাকা ছেড়েছেন ৫০ লাখের বেশি সিমধারী

ঈদের আগের দুই দিনে ঢাকা ছেড়েছেন ৫০ লাখের বেশি সিমধারী


বিএনএ, ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন ৫০ লাখের বেশি সিম ব্যবহারকারী। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ঈদের ছুটিতে গত দুইদিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।

তিনি আরও জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এছাড়া শিশুসহ এমন অনেকেই নাড়ির টানে ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। এ জন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন