23 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যু

কুমিল্লায় কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যু


বিএনএ, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মনু মিয়া (৫০) পেশায় অটোচালক ছিলেন। মৃত মনু মিয়ার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন।

মনু মিয়ার চাচাত ভাই হানিফ মিয়া বলেন, ‘কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর বড় ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। আসার পথে ক্ষিপ্ত হয়ে গরুটি মনু ভাইকে আঘাত করে। এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার আঘাত করে তাকে। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অসুস্থতা নিয়েই তিনি আবার পুকুরে গরুটিকে গোসল করান। পরে বাড়িতে ফিরে আরও অসুস্থ হয়ে মারা যান তিনি।’

দেবিদ্বার থানার ওসি কমলকৃষ্ণ ধর বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারব৷’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার