24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডারে ধাক্কা লেগে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডারে ধাক্কা লেগে কিশোরের মৃত্যু

মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ফাইওভারের গার্ডারে ধাক্কা খেয়ে মো. পরান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায়  নগরীর ২ নম্বর গেটের বেবি সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। নিহত পরান সদরঘাট এলাকার মো. মাহবুবের ছেলে।

হাসপাতালে আনায়কারী অটোরিকশা সিএনজি চালক মো. রায়হান বলেন, মালবাহী পিকআপ ভ্যানের উপরে ছিলেন মো. পরান। আখতারুজ্জামান ফ্লাইওভারের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পথচারীদের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে