29 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের মণিপুরে পুলিশের গুলিতে নিহত ৪০

ভারতের মণিপুরে পুলিশের গুলিতে নিহত ৪০


বিএনএ বিশ্বডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৪০ বিদ্রোহী নিহত হয়েছেন। রোববার (২৮ মে) মণিপুরের বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।

জানা গেছে, রাজ্যটিতে শৃঙ্খলা ফেরানোর জন্য তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তার জেরেই শুরু হয়েছে সংঘর্ষ।

মণিপুরে গত কয়েক দিন ধরে কুকি ও মেইতেই জনজাতির মধ্য সংঘর্ষ চলছে। এতে নিহত হয়েছেন প্রায় ৭০ জন। তবে রোববার সংঘর্ষ  কুকি বিদ্রোহী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, সাধারণ নাগরিককে এম-১৬, একে-৪৭, স্নাইপার বন্দুক নিয়ে আক্রমণ করেছে বিদ্রোহীরা। অনেক গ্রামে ঢুকে বহু ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে তারা। সেনা ও নিরাপত্তাবাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি।এরই মধ্যে ৪০ জন বিদ্রোহীকে গুলি করে মারা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শান্তি অভিযানে মণিপুরে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের হামলা পূর্বপরিকল্পিত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!